3:49 pm , July 15, 2021
শিকদার মাহাবুব ॥ বরিশাল বিভাগের অতিরিক্ত করোনা রোগীর চাপ সামলাতে শেবাচিম হাসপাতালে ১০ হাজার লিটারের আরও একটি সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের অক্সিজেন দেয়া হবে। এমনটাই জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক ডা. এইচএম.সাইফুল ইসলাম। ডা. এইচএম.সাইফুল ইসলাম জানান, স্পেকট্রা কোম্পানীর এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক অতিরিক্ত করোনা রোগীর চাপ সামাল দিবে। কিন্তু এখন পর্যন্ত এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকের কার্যক্রম সম্পন্ন হয়নি। কারন সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকের শুধুমাত্র সংযোগ লাইনের কাজ এখন বাকী রয়েছে। ডা. এইচ.এম.সাইফুল ইসলাম বলেন আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ১০ হাজার লিটারের এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকের কার্যক্রম সম্পন্ন হবে। এতে করে দক্ষিণাঞ্চলের হাজার হাজার রোগী উপকৃত হবে।
