3:26 pm , July 15, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের বরিশাল রেঞ্জের জুন মাসের সেরা পুলিশ সুপার হয়েছেন ভোলার সরকার মোহাম্মদ কায়সার। গতকাল বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে সেরার পুরস্কার দেয়া হয়। সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ভোলা জেলা পুলিশ চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান। অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ ৬ জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপর চার ক্যাটাগরির মধ্যে সার্কেল সেরা হয়েছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুক, ট্রাফিক বিভাগে সেরা হয়েছে ভোলা ট্রাফিক বিভাগ ও ওয়ারেন্ট তামিলে সেরা হয়েছেন ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন।
ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভবিক রাখা, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারনের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।
তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান ।
