করোনায় আক্রান্ত বাবুগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত বাবুগঞ্জের ইউএনও - ajkerparibartan.com
করোনায় আক্রান্ত বাবুগঞ্জের ইউএনও

3:22 pm , July 13, 2021

 

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১২ জুলাই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাবুগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার এ তথ্য জানিয়েছেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুভাষ সরকার ইউএনও’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম করোনা মেকাবেলায় উপজেলার মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতনতামূলক  বিভিন্ন কর্মকা-ে মাঠে কাজ করেছেন।   ইউএনও আমীনুল ইসলাম বলেন, ‘করোনা ও বন্যা মোকাবিলায় আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি। কখনও হাত-পা গুটিয়ে বসে থাকিনি।’
তিনি আরও জানান, তিনি চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবক করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT