1:56 pm , July 11, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ কঠোর লকডাউনের বিধিনিষেধ মানছে না নগরীর বাসিন্দারা। পুলিশী চেকপোস্টের ঢিলেঢালা তদারকিতে নগরীতে অনেকেই স্বাস্থ্যবিধি অমান্য করে অহেতুক ঘুরে বেড়িয়েছেন। নগরীর প্রধান সড়কগুলোতে গণপরিবহণ চলাচল না করলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিলো চোখে পড়ার মত। প্রাণকেন্দ্রের দোকানপাট অর্ধেক খুলে ব্যবসা চালাতে দেখা গেছে। শহরতলীর অলিগলির অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান ছিলো।
জনসমাগম রোধে বরিশাল জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল কাজ করেছে। এসময় অপ্রয়োজনীয় কাজে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করেছেন বিচারকরা। শহরতলীর এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি অমান্য করে অহেতুক ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে বরিশাল নগরীর কোথাও গণপরিবহণ চলাচল করতে দেখা যায়নি। তবে শহরতলীর অলিগলি দিয়ে কিছু গণপরিবহণ চালাচল করেছে। এছাড়া নগরীর প্রাণকেন্দ্রের বেশ কিছু দোকানপাট অর্ধেক খুলে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। শহরতলীর অধিকাংশ দোকানপাট খোলা ছিলো। জনসাধারণকে ঘরে রাখতে মেট্রোপলিটন পুলিশের ২০টি দল নগরীতে অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি বরিশাল জেলা জুড়ে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমাণ আদালতের দল। অভিযানে খুব জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হলেই দিতে হচ্ছে অর্থদ-। নগরীর বাজারগুলোতে ভিড় ছিলো লক্ষ্যণীয়। উন্মুক্ত স্থানে বাজার পরিচালিত না হওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি কাউকে।
