2:54 pm , July 7, 2021
পরিবর্তন ডেস্ক ॥ সালিশে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করায় সমালোচনার মুখে পড়েছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। যে ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে এ ঘটনায় প্রশাসনের আদেশ বাতিলের জন্য তিনি হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।গতকাল বুধবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বিশেষ ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সামায়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহীন হাওলাদারের পক্ষে আজ আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
