বাকেরগঞ্জের দাঁড়িয়ালের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল আর নেই বাকেরগঞ্জের দাঁড়িয়ালের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল আর নেই - ajkerparibartan.com
বাকেরগঞ্জের দাঁড়িয়ালের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল আর নেই

2:52 pm , July 7, 2021

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল (৬০) ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ৬ রাত তিনটার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এম এ জব্বার বাবুল দাঁড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তুম আলি হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার মরহুমের জানাজা নামাজ কামারখালি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপরে ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT