2:46 pm , July 6, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ চলমান লকডাউনে খাবার হোটেল বন্ধ থাকায় বরিশালে চরম বিপাকে পরে রোগীর স্বজনরা। বিষয়টি জেনে খাবার নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বরিশালের বিখ্যাত মোটর সাইকেল শো-রুম নিউ পার্ক বাংলার সত্বাধীকারী রবিন হোসেন। এবার ঘোষনা দিলেন যত দিন লকডাউন তথা খাবার হোটেল বন্ধ থাকবে তত দিন তিনি ১’শ প্যাকেট করে রোগীর স্বজনদের খিচুড়ি প্রদান করবেন। বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে প্রতিদিন দুপুরে এ খিচুড়ি বিতরন করা হবে। বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা বলেন ১’শ প্যাকেট খিচুড়ি তৈরী করার জন্য প্রয়োজনীয় সকল উপকরন ক্রয় করে দেওয়ার ঘোষনা দিয়েছেন রবিন ভাই। আমাদের সমস্যরা রান্না করে রোগীর স্বজনদের মাঝে সরবারহ করে থাকি।
