2:11 pm , July 6, 2021
বরিশাল বিভাগে শতাধিক দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের সর্বাত্মক কঠোর লকডাউনের মধ্যেও করোনায় আক্রান্ত মৃতদেহ দাফন বা সৎকার যাই হোক না কেন স্বতঃস্ফুর্তভাবে সক্রিয় রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের দাফন সেবা কার্যক্রম। ধর্ম বর্ণ নির্বিশেষে শেষ বিদায় জানাতে রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার শতাধিক স্বেচ্ছাসেবী। সারা দেশের মত বরিশালেও চলছে নিরলস মানবিক সেবা কার্যক্রম। বরিশাল বিভাগে এ পর্যন্ত প্রায় শতাধিক দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার স্বেচ্ছাসেবীরা। বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়ক ফয়সাল মাহমুদ এর সাথে কথা বলে জানা যায় যে, তারা সব সময় প্রস্তুত রয়েছে বরিশাল বিভাগের যে কোন জায়গায় এ মানবিক সেবা দিতে। তিনি আরও জানান, মানুষের শেষ বিদায় পরম মমতায় তাদের যে নিঃস্বার্থ মানবিক কার্যক্রম চলছে তা সামনের দিনগুলোতে একইভাবে চলমান থাকবে। বরিশাল শাখার মত সারা বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন এ পর্যন্ত চার সহ¯্রাধিক মৃতদেহের দাফন, সৎকার,অš্যÍেষ্টিক্রিয়া ও সমাধি পরম মমতার সাথে সম্পন্ন করেছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার দায়িত্বশীল রাজিবুল হাসান জানান যে, সংক্রমনের এত দিন পরেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। পাশে পাওয়া যায় না মৃতের আত্মীয় স্বজনদের অনেককেই। এরই মধ্যে গত বৃহস্পতিবার ১ জুলাই বরিশাল মহাশশ্মানে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। বাদল কর্মকার(৪২) নামে এক লোক দুপুর ০১.০৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। দ্্্্্্্্ুইদিন আগে সে করোনার কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর পরে তাকে শশ্মানে নিয়ে আসা হয় তখন তার দুই একজন আত্মীয় উপস্থিত থাকলেও মৃতের সৎকার মুখাগ্নীসহ সব প্রক্রিয়া কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরাই পরম মমতায় সম্পন্ন করেন। কেউ মৃতদেহের কাছেও এগিয়ে আসেন নি। কিছু সময়বাদে তারাও শশ্মান থেকে চলে যায় । বাকী আত্মীয় স্বজনদের দেখা মেলেনি একবারের জন্যও । কোন মানুষ সে যদি অসহায় হয় হোক সে মৃত বা জীবিত তার পাশে কেউ না থাকলেও কোয়ান্টাম ফাউন্ডেশন সব সময় তাদের পাশে আছে । যেখানে মানবতা বিপন্ন সেখানেই কোয়ান্টাম ফাউন্ডেশন মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। ফোন পাওয়া মাত্রই কোয়ান্টাম ফাউন্ডেনের কর্মীরা ছুটে যান হাসপাতালে, কারো বাসায়, গোরস্থানে কিংবা শশ্মানে । কোয়ান্টামের এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন দেশের প্রশাসন,সুধীসমাজ সহ সর্ব মহলের সচেতন জনগোষ্ঠি। দাফন,সৎকার ,অন্ত্যেষ্টিক্রিয়া, সমাধি যেকোন ধরনের সেবার প্রয়োজন হলে কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার ০১৮৪৮৩৭৩৫৩৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।
