দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা অর্ধেকেরও নিচে ॥ কমেছে শনাক্তের সংখ্যাও দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা অর্ধেকেরও নিচে ॥ কমেছে শনাক্তের সংখ্যাও - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা অর্ধেকেরও নিচে ॥ কমেছে শনাক্তের সংখ্যাও

2:46 pm , July 3, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ করোনায় দক্ষিণাঞ্চলে আরো দুজনের মৃত্যুর সাথে নমুনা পরীক্ষা আগের দিনের অর্ধেকেরও নিচে নেমে যাওয়ায় শনাক্তের সংখ্যাও ২৪৮ থেকে ১৬০ জনে হ্রাস পেয়েছে। এ সময়ে মুলাদীতে ৬০ বছরের এক নারী ও ঝালকাঠির রাজাপুরে ৭০ বছরের আরেক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে করোনায় মৃতের সংখ্যা ৩১৪ জনে উন্নীত হয়েছে। এ অঞ্চলে মৃত্যুর হার এখনো ১.৭২% হলেও ঝালকাঠীতে ১ হাজার ৮৩১ জন আক্রান্তের মধ্যে ৩৩ জন মারা যাওয়ায় মৃত্যুহার ১.৮০%। যা দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্র্বোচ্চ। শণিবার দুপুরের পূর্ববর্র্তী ২৪ ঘন্টায় জেলাটিতে ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০%-এ বেশী। চলতি মাসের ৩ দিনেই দক্ষিণাঞ্চলে ২ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৬৯৪ জনের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
শণিবার দুপর পর্যন্ত দক্ষিনাঞ্চলে নমুনা পরীক্ষার তুলনায় করোনা সংক্রমনের হার ১৫.৫০%। যা গত ৩ দিনে দশমিক ২১% বৃদ্ধি পেয়েছে। আর বরিশালে এ সময়ে মাত্র ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে মহানগরীতেই আক্রান্ত ৮০। এ পর্যন্ত বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৪-এর মধ্যে নগরীতেই সংখ্যাটা ৫ হাজার ৯৯৮। আর সমগ্র দক্ষিণাঞ্চলে মৃত ৩১৪ জনের মধ্যে এ জেলায় মারা গেছেন ১৩০। যার মধ্যে মহানগরীতেও মৃত্যু হয়েছে ৬৯ জনের। অথচ দক্ষিনাঞ্চলে মোট জনসংখ্যা মাত্র ৬% মানুষের বাস এ নগরীতে। নগরীতে গত দিন পনের যাবতই আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ১ জুলাই নগরীতে ৫৫ জন, ২ জুলাই ৬০ জন। আর ৩ জুলাই ৮০ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। নগরীসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ৪৪ হাজার ৭৬৬ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৭৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.০৪%।
গত ২৪ ঘন্টায় পিরোজপুরে কোন নমুনা পরীক্ষা না হওয়ায় শনাক্তের সংখ্যা নেই বললেই চলে। শুধুমাত্র আগের পরীক্ষার মধ্যে থেকে ৩ জনের নাম শণিবার শনাক্তের তালিকায় প্রকাশ করা হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১০ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৩৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে এ পর্যন্ত গড় শনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ২১.০৫%। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। খুলনা-বাগেরহাট সীমন্তের এ জেলাটিতে গত দিন পনের যাবতই করোনা সংক্রমনের হার উদ্বেগজনক হারে উর্ধ্বমুখী। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে জেলাটিতে ২ হাজার ৫১৩ জনের আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। মৃত্যু হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২.২৭%। তবে শনাক্তের হর দ্বিতীয় সর্বনি¤œ ১১.০৪%। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট ১৪ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ১ হাজার ৪৭০। শনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, ১০.০৭%। তবে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২.০৪%। ছোট এ জেলাতে ইতোমধ্যে ৩০ জন মারা গেছেন। ভোলাতেও গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ১৬ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭২ জনের দেহে করোনা রোগী শনাক্ত হল। মৃত্যু হয়েছে ২৬ জনের । এ দ্বীপ জেলাটিতে করোনা শনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.২৫%। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে শণিবার সকাল পর্যন্ত ১৮২ জন রোগী চিকিৎসাধীন ছিল। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৩৮ জন সহ ১৫ হাজার ১৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। সুস্থতার হার ৮২.৭৪%। যা গত মাসের প্রথমভাগের তুলনায় প্রায় ৫% কম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT