শেবাচিম হাসপাতালে ৩৭ ঘন্টায় মৃত ১২ শেবাচিম হাসপাতালে ৩৭ ঘন্টায় মৃত ১২ - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে ৩৭ ঘন্টায় মৃত ১২

3:22 pm , July 2, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা সংক্রমন পরিস্থিতি ভয়ংকর পর্যায়ে পৌছেছে। গত ৩৭ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮ থেকে রাত আটটা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ জানিয়েছেন, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩৭ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT