সবাইকে নিয়ে করোনা সংকট মোকাবেলায় পুলিশ প্রস্তুত -পুলিশ কমিশনার সবাইকে নিয়ে করোনা সংকট মোকাবেলায় পুলিশ প্রস্তুত -পুলিশ কমিশনার - ajkerparibartan.com
সবাইকে নিয়ে করোনা সংকট মোকাবেলায় পুলিশ প্রস্তুত -পুলিশ কমিশনার

3:14 pm , June 28, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ করোনা মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন সহ যেকোন কর্মসূচী বাস্তবায়নে মহানগর পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে মহানগরীতে সচেতনতামূলক র‌্যালী, মাস্ক বিতরন সহ সবাইকে স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। গতকাল সোমবার বিকেলে মহানগর পুলিশ সদর দপ্তরে এ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় পুলিশ কমিশনার বলেন, লকডাউন যাতে যথাযথভাবে পালিত হয় সে লক্ষ্যে আমরা সব প্রস্তুতি গ্রহন করেছি। প্রয়োজনে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ সাথে কাজ করবে বলেও জানান তিনি।
কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, পুলিশের তরফ থেকে আমরা যেকোন অসুস্থ রোগীদের জন্য বাসায় অক্সিজেন সরবারহেরও ব্যবস্থা করেছি। যেকোন অসুস্থ রোগী পুলিশের নম্বরে ফোন করে অক্সিজেন সহায়তা চাইল তা ঘরে পৌছে দেব। এছাড়া কোভিড রোগীদের জন্য সম্ভব সব সহায়তা নিয়ে পুলিশ প্রস্তত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, গত বছর করোনা মহামারী শুরুতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় সোয়া ৩শ মহানগর পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। এবারো বেশ কয়েক জনের আক্রান্ত হবার কথা জানিয়ে তিনি বলেন, যেকোন প্রতিকুল পরিস্থিতির মধ্যেও জনগনের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো। তিনি করোনা মহামারীর এ সময়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরনের বিশেষ অনুরোধ জানিয়ে সবাইকে নিয়ে সবাই মিলে এ সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT