3:11 pm , June 28, 2021
সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি নিউজের বরিশাল প্রতিনিধি অপূর্ব অপু বর্তমানে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল তাকে দেখতে ও চিকিৎসার খোজ খবর নিতে যান বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এসময় পুলিশ সুপার মো: মারুফ হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, নিউজ টুয়েন্টি ফোর এর বরিশাল প্রতিনিধি রাহাত খান, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আনোয়ার ও প্রেসক্লাব সদস্য এম নাসিম উপস্থিত ছিলেন। রেঞ্জ ডিআইজি সাংবাদিক অপূর্ব অপুর চিকিৎসার ব্যাপারে খোজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন। -পরিবর্তন
