কৃষি ব্যাংকের মৌলভী হাট শাখার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কৃষি ব্যাংকের মৌলভী হাট শাখার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
কৃষি ব্যাংকের মৌলভী হাট শাখার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

2:59 pm , June 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ভাড়াটিয়া চুক্তি বহাল থাকাবস্থায় অন্যত্র অফিস ভাড়া নেয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌলভী হাট শাখার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল যুগ্ম জেলা জজ ১ম আদালতে সদর উপজেলার হিজলতলা মৌলভীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৮নং চাঁদপুরা ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা যৌথভাবে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ ইফতেখারুল ইসলাম মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্যরে নির্দেশ দেন। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, বরিশাল মুখ্য আঞ্চলিক কার্য্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বরিশাল বিভাগীয় কার্য্যালয়ের মহা ব্যবস্থাপক, ঢাকা প্রধান কার্য্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রন ও ব্যবসা উন্নয়ন বিভাগের উপ- মহা ব্যবস্থাপক। মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ১৯৮৮ সালে বরিশাল সদর উপজেলার ৮নং চাঁনপুরা ইউনিয়ন, ৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ও ১০নং চন্দ্র মোহন ইউনিয়ন কৃষি প্রধান অঞ্চল হওয়ায় সেখানের বাসিন্দাদের দাবীর প্রেক্ষিতে চাঁদপুর ইউপির মৌলভীরহাট এলাকায় কৃষি ব্যাংকের একটি শাখা স্থাপন করা হয়। ওই শাখার মাধ্যমে এলাকার বিশাল জনগোষ্ঠির মাঝে ঋণ বিতরন, সরকার ঘোষিত ৪০ দিনের কর্মসূচির টাকা, প্রতিষ্ঠিত এনজিও আশা, সমাজসেবা কর্তৃক নিবন্ধিত ঋণদান সমিতি, হত দরিদ্র জনগোষ্ঠের জন্য ১০ টাকার একাউন্ট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অবসর ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিদেশী রেমিটেন্সসহ বিভিন্ন প্রকল্পের টাকা লেণদেন করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যাংক কিছুটা লোকসানে পড়ে। ব্যাংকটি মৌলভীর হাট মাধ্যমিক বিদ্যালয় ভবনে অবস্থিত বিধায় গত ১ জানুয়ারী ব্যাংক ব্যবস্থাপক আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত প্রধান শিক্ষকের সাথে ইজারা চুক্তি সম্পাদন করেন। কিন্তু চুক্তি বহাল থাকাবস্থায় ২৫ ফেব্রুয়ারী মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের এক স্মারক আদেশে ব্যাংকটি বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানান্তর করার নির্দেশ দেন। ওই আদেশ বাস্তবায়িত হলে এলাকার প্রায় ৩ হাজার কৃষকের ক্ষতি হবার আশংকা দেখা দিয়েছে। এঘটনায় আদেশটি বাতিল চেয়ে গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT