রোগীর শরীরে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ! রোগীর শরীরে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ! - ajkerparibartan.com
রোগীর শরীরে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ!

2:22 pm , June 25, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্যাথলজি বিভাগের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক রোগী। প্যাথলজি বিভাগ থেকে অন্য গ্রুপের রক্ত সরবরাহ ও সেই রক্ত রোগীর শরীরে পুশ করায় এ ঘটনা ঘটেছে। ওই রোগী হলো-হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন কৃষক মো. লোকমান হোসেন। সে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মুনছুর খা’র ছেলে।
রোগীর কন্যা রিয়া মনি জানান, গত বুধবার সকালে তার বাবা অসুস্থ হয়ে পড়ে। বুধবার রাতে তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষায় বাবার শরীরে রক্ত শূন্যতা ধরা পড়ে। তাই তার রক্তের গ্রুপঅনুযায়ী ‘এ’ পজেটিভ রক্ত দেয়ার সিদ্বান্ত হয়। কিন্তু হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত দেয়া হয়। ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাবার শরীরে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত পুশ করা হয়। এ সময় বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) পাঠানো হয়। বর্তমানে তার বাবা এখন মুমুর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিয়ে মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করেননি। তবে নাম প্রকাশে একাধিক চিকিৎসক জানিয়েছেন ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত শরীরে পুশ করার কারনে ওই রোগীর মানসিক সমস্যা হতে পারে। এমনকি শরীরের কোন অংশের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগী বেঁচে থাকবেন।
এদিকে আইসিউ ওয়ার্ডের ডা. নাজমুল আহসান বলেন, ‘ওই রোগী চিকিৎসাধীন রয়েছে। রোগীর শরীরে রক্ত শূন্যতার কারনে তার পরিবারকে আরো রক্ত সংগ্রহ করতে বলা হয়েছে।’ এ বিষয়ে হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, এ পজেটিভ রক্তের পরিবর্তে ও পজিটিভ রক্ত শরীরে পুশ করার ঘটনা শুনেছি। আমি বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT