2:09 pm , June 25, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিজিবির অবসর প্রাপ্ত কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় অবসর প্রাপ্ত বিজিবি কর্মকর্তা আবদুল হালিম গুরতর আহত হয়েছেন। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর ২৯ ওয়ার্ডের ইছাকাঠিতে এ ঘটনা ঘটে। আহত আবদুল হালিম বলেন, বুধবার রাত ৩ টার দিকে রোজা রাখার জন্য সেহরী খেতে উঠে দেখেন আলমারি খোলা ও জিনিস পত্র তছনছ করা। এসময় একজন লোক ঘরের বাইরে দৌড়ে পালিয়ে যায়। অপর একজন এসে রড দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ি। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ওয়ারপোর্ট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
