3:04 pm , June 23, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ থানাকে আরও আস্থার পরিবেশে রুপান্তর করতে হবে।” গতকাল বুধবার মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভায় এ কথা বলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। মহানগর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতি পুলিশ কমিশনার আরো বলেন, প্রলোভন এড়িয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যে সক্ষমতা অর্জন করেছি ; সেই লক্ষ্য, উদ্দেশ্য মাথায় রেখে পেশাদারিত্বের সাথে আরও বেগবান হয়ে জনকল্যাণে কাজ করতে হবে। সভার শুরুতেই সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল করীম, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন। সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম- বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএমটি এন্ড ফোর্স) বিএমপি ফারুক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
