ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ - ajkerparibartan.com
ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

2:54 pm , June 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ করে ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। তথ্যের সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, এরআগে ঢাকার সাথে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া গত ২১ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সূত্রে আরও জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে কোন যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না। একইভাবে ঢাকা থেকেও কোন লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আসবেনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT