বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিমু বিজয়ী বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিমু বিজয়ী - ajkerparibartan.com
বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিমু বিজয়ী

3:50 pm , June 21, 2021

নিজস্ব প্রতিবদক ॥ পূর্বের সকল রেকর্ড ভেঙে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল আহসান খান (হিমু)। তার জনপ্রিয়তার কাছে হেরেছে আওয়ামী লীগের নৌকার প্রার্থী। যদিও কামরুল আহসান খান হিমুও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে অধ্যাপক কামরুল আহসান খান (হিমু) পেয়েছেন ৬ হাজার ৮৬৯ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্দার তরিকুল ইসলাম পেয়েছেন মাত্র ৩ হাজার ৯০২ ভোট। প্রথম বারের মত এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। ফলে সন্ধ্যার আগেই চূড়ান্ত ফলাফল ঘোষনা করতে সক্ষম হয় রিটার্ণিং কর্মকর্তা। ফলাফল ঘোষনার পরপরই গোটা ইউনিয়নে কর্মী সমর্থক ও সাধারন মানুষের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। এ নিয়ে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। এর আগে সকাল ৮ টায় ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। শুরুর দিকে দু একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সর্দার তরিকুল ইসলামের লোকজন প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কিন্তু প্রশাসন ও সাধারন ভোটারদের কঠোর অবস্থানের কারনে সে চেষ্টা ব্যর্থ হয়। বলতে গেলে কোন ধরনের সহিংসতা ও অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এই ইউনিয়নের ভোট গ্রহন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারী পুরুষ দল বেধে ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া নিজের ভোট নিজে দিতে পেরে ভোটাররা আনন্দ প্রকাশ করেন। প্রসঙ্গত, অধ্যাপক কামরুল আহসান খান (হিমু) এর পিতা মরহুম মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিম খানও এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এদিকে বাবুগঞ্জের অপর তিন ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করায় সম্পূর্ন ফলাফল ঘোষনা করতে বেগ পোহাতে হচ্ছে নির্বাচন কর্মকর্তাদের। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষনা করতে গভীর রাত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো নুরে আলম বেপারী ও বাবুগঞ্জের দেহেরগতি একই দল মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান এগিয়ে রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT