আজ দক্ষিনাঞ্চলের ১৭৩টি ইউপির ভোট আজ দক্ষিনাঞ্চলের ১৭৩টি ইউপির ভোট - ajkerparibartan.com
আজ দক্ষিনাঞ্চলের ১৭৩টি ইউপির ভোট

1:00 am , June 21, 2021

বিশেষ প্রতিবেদক ॥ করোনার নতুন করে ব্যাপক বিস্তার ও আষাঢ়ের ভারি বর্ষণের মধ্যে আজ সোমবার দক্ষিনাঞ্চলের ১৭৩টি ইউনিয়ন পরিষদের তিন পদের জনপ্রতিনিধি নির্বাচনের ভোট। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৬ চেয়রম্যন এবং ৩১ জন সাধারন ও ৭ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হওয়ায় অনেক এলাকাতেই ভোটারদের আগ্রহ নেই। এ অঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলার ২৮ লাখ ৯৮ হাজার ৮৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের কথা। প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও নিরপেক্ষ নির্র্বাচনের কথা বলে প্রায় ১২ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। পুলিশ, আনসার ও র‌্যাব ছাড়াও বিজিবি প্রতিটি নির্বাচনী এলাকায় পৌছে গেছে। সোমবারের নির্বাচনে দক্ষিনাঞ্চলের অবিশিষ্ট যে ১৪৭টি ইউপির চেয়ারম্যান পদে ভোট গ্রহন হচ্ছে, সেখানে প্রার্থী ৬৯৫ জন। আর সাধারন সদস্য পদে প্রতিদন্ধীতা করছেন ৫ হাজার ৯৩১ জন প্রর্থী। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে আরো ১ হাজার ৮২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিরোধী দলহীন এ নির্বাচনে সরকার দলীয় একাধীক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বেশীরভাগ গোলযোগের ঘটনা ঘটছে। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ বিদ্রোহী প্রার্থী ও তাদের ৯ সমর্থককে শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কারের ঘোষনা দেয়া হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউপি’র নির্বাচনে ১ হাজার ৬৩৩টি কেন্দ্রে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দেয়ার কথা, সেখানে অস্থায়ী ৪১০টি সহ মোট ভোট কক্ষ থাকছে ৮ হাজার ৯৫৬টি। প্রতিটি কেন্দ্রে ১॥জন করে মোট ১ হাজার ৬৩৩ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৮২ জন অতিরিক্ত প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭ হাজার ৯২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তবে হিজলা ও মুলাদী, বাবুগঞ্জ এবং উজিরপুরের বিভিন্ন ইউনিয়নে ছোটবড় সহিংসতার ঘটনায় ভোটারদের কিছুটা ভীতি ও সংশয় কাজ করছে ভোট নিয়ে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT