1:00 am , June 20, 2021
নগরীর নূরিয়া স্কুল সংলগ্ন ডেঙ্গু শাহ সড়ক এলাকার মানিক হাওলাদার (৪০) নামক এক যুবক গত ১১দিন ধরে নিখোঁজ রয়েছেন। মানিক বাকেরগঞ্জের পশ্চিম চরাদী এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে ও নগরীর ওই এলাকার ভাড়াটিয়া। এ ঘটনায় নিখোঁজ মানিকের স্ত্রী হনুফা বেগম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৮ জুন মানিক হাওলাদার কাউকে কিছু না বলে ১৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরে সারাদিন বাসায় না ফিরলে স্ত্রী হনুফা বেগম মানিককে ফোন দিলে তা বন্ধ পান। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও এখন পর্যন্ত মানিকের কোন খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় পরিবারের সদস্যরা উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। কেউ যদি মানিকের সন্ধান পান তবে ০১৯৫৪-৩৪৪০৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির
