1:00 am , June 20, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান,বেসরকারি কলেজের অনার্স ও মাষ্টার্স প্রর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিও ভূক্ত করা ও জনবল কাঠামো বৃদ্ধি করা সহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং অর্থ বছরে শিক্ষা বাজেটে অসংগতি দুর করে শিক্ষা পূনরুদ্ধারের জন্য শিক্ষা বাজেট বৃদ্ধি করার ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি। গতকাল শনিবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করে। বরিশাল আঞ্চলিক কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে শিক্ষকদের জাতীয় করনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আকম মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদস্য সচিব জেলা আঞ্চলিক কমিটি অধ্যক্ষ মোঃ মসিউর রহমান, কেন্দ্রীয় কমিটি সদস্য অধ্যক্ষ মোঃ জাকির হোসেন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ আনিচুর রহমান, বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক উপাধাক্ষ্য মোঃ আনায়ারুল হক, বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক আঃ ছালাম, সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুসদার, সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ শোয়েবুর রহমান, বরিশাল আঞ্চলিক কমিটি যুগ্ম আহবায়ক (বাকবিশিস) অধ্যক্ষ আমিনুর রহমান খোকন ও টুনু রানী কর্মকার, শিক্ষক নেতা আসাদুল হক প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
