মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস কর্নারের মোড়ক উন্মোচন মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস কর্নারের মোড়ক উন্মোচন - ajkerparibartan.com
মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস কর্নারের মোড়ক উন্মোচন

1:00 am , June 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বরিশালস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস কর্নারের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্টে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) শহিদুল ইসলাম, মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা: সাইফুল ইসলাম রঞ্জু, পরিসংখ্যান ব্যুরো বরিশাল অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু সালেহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT