সিনোফার্মার করোনা টিকা প্রদান শুরু সিনোফার্মার করোনা টিকা প্রদান শুরু - ajkerparibartan.com
সিনোফার্মার করোনা টিকা প্রদান শুরু

1:00 am , June 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ চীনের সিনোফার্মার উৎপাদিত করোনা প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ এবং ইনফরমেশন অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের এই টিকা দেয়া হচ্ছে। এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিকরা এই দফায় টিকা দেয়া হচ্ছে। টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, এই দফায় বরিশাল জেলায় ৩৯ হাজার ৬০০ চীনের সিনোফার্মের টিকা এসেছে। যা প্রথম ডোজ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। এই দফায় টিকার পরিমাণ কম এসেছে। এ কারণে একটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT