মহানগর যুবদল নেতা তৌহিদের হামলাকারী আল আমিনসহ ৩ জনকে খুজছে পুলিশ মহানগর যুবদল নেতা তৌহিদের হামলাকারী আল আমিনসহ ৩ জনকে খুজছে পুলিশ - ajkerparibartan.com
মহানগর যুবদল নেতা তৌহিদের হামলাকারী আল আমিনসহ ৩ জনকে খুজছে পুলিশ

1:00 am , June 19, 2021

 

নিজস্ব প্রতিবেক ॥ বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান তৌহিদের উপর হামলাকারী আলামিনকে খুজছে পুলিশ। এ ঘটনায় বুধবার গভীর রাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পরপর এলাকা ছেড়েছে আলামিন। আলামিন নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা। গত ১৪ জুন রাতে আহত যুবদল নেতা তৌহিদ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে : নগরীর কাটপট্টির রোগের নাহার গার্ডেনের বাসিন্দা হাফেজ খানের ছেলে আল আমিন, চকেরপোলের বাসিন্দা দেলোয়ার হাওলাদারের ছেলে মো. রাহাত এবং বাজার রোডের বাসিন্দা মো. শাওন। তৌহিদের বড় ভাই জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ বলেন, গত বুধবার বরিশাল ক্লাবে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল তৌহিদের। সেখানে ব্যান্ড শোরও আয়োজন করা হয়। ব্যান্ড শোর দায়িত্বে ছিল নগরীর কাটপট্টির বাসিন্দা আল আমিনের। তৌহিদ তার পূর্ব পরিচিত নোলককে সেখানে নিয়ে যায় গান গাওয়ার জন্য। নোলকের জরুরী কাজ থাকায় তৌহিদ অনুরোধ জানায় আলামিনকে আগেভাগে নোলককে দিয়ে গান গাওয়ানোর জন্য। কিন্তু আলামিন তাতে ভ্রুক্ষেপ করেনি। এরপর তৌহিদ আরো দুইবার আল আমিনকে অনুরোধ জানালে এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদের উপর আসামীরা হামলা চালায়। এতে তৌহিদের চোখের ক্ষতি হয়। রক্তাক্ত অবস্থায় তৌহিদকে মেডিকেলের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। তৌহিদ ৫ দিন মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিজয় মন্ডল জানান, মামলা দায়েরের পরপরই আসামীদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT