কীর্তণখোলার তীরে ১০০ মানুষের মেডিটেশন কীর্তণখোলার তীরে ১০০ মানুষের মেডিটেশন - ajkerparibartan.com
কীর্তণখোলার তীরে ১০০ মানুষের মেডিটেশন

3:12 pm , June 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ঘেষে বয়ে চলা কীতর্ণখোলা নদীর তীরে অনুষ্ঠিত হলো ১০০ মানুষের মেডিটেশন। বুধবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভুমি সংলগ্ন কীর্তনখোলা নদীর উপর স্থাপিত পন্টুনে এই মেডিটেশন অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠানের শুরুতে আলোচনা করা হয়। সেখানে মেডিটেশন কি, সুস্থতা, রোগ নিরাময়, সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্য মেডিটেশন বিষয়ে আলোচনা করা হয়। পর ৩০ মিনিটের একটি মেডিটেশন অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন পেশাজীবী ১০০ মানুষ মেডিটেশনে অংশগ্রহণ করে।
এর আগে গত ১৪ জুন বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে সকল মানুষের জন্য মেডিটেশনের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। গত ২১ মে বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন ফাউন্ডেশন প্রথমবারের মত বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করে। ধারাবাহিকতায় কোয়ান্টাম বিভিন্ন স্থানে আয়োজন করছে মেডিটেশনের। ওই দিনের মেডিটেশনের শুরুতেই ছিল পনের মিনিটের আলোচনা। আলোচনার বিষয়বস্তু ছিল মেডিটেশন কি, সুস্থতা ,রোগ নিরাময়ে, সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্য মেডিটেশন এবং তার পর ত্রিশ মিনিটের একটি মেডিটেশন। মেডিটেশন শেষে তারা তাদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন। প্রসঙ্গত, গত তিন দশক ধরে কোয়ান্টাম মেডিটেশন চর্চা ও শিক্ষা দান করে আসছে। এ পর্যন্ত মেডিটেশনের ৪৭৪ টি ব্যাচ (কোয়ান্টাম মেথড) সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। উদ্ভাবক কর্তৃক এককভাবে চার দিন চল্লিশ ঘন্টার এ কোর্স পরিচালনা করা ইতিহাসে এক বিরল ঘটনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT