3:33 pm , June 10, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে হাফেজদের মাঝে কোরআর শরীফ বিতরন করা হয়েছে। গতকাল বাদ আসর নগরীর আমানগঞ্জ পাওয়ার হাউজ জামে মসজিদে ৩০ জন হাফেজের মধ্যে কোরআর শরীফ তুলে দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক। এর আগে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। ৪,৫,৬ ও ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান মনির,আক্তার হোসেন মেবুল,বিএনপি নেতা সৈয়দ আলম, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহজারুল ইসলাম জাহান, সাবেক ছাত্রদল নেতা খন্দকার আবুল হাসান লিমনসহ উক্ত ৪ ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
