3:32 pm , June 10, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানা চত্বরে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার। তিনি বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। পুলিশ কমিশনার বলেন, এরমধ্যে তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। এগুলো হলো ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণএবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সভায় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ পুলিশ কমিশনার নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
সভায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম-বার ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সংক্রান্তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, ওসি কমলেশ চন্দ্র হালদার, ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।
