3:28 pm , June 10, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার,সমাহিত এবং পরিবহনের জন্য বরিশাল জেলায় ২২ লক্ষাধিক টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে। জেলার ১০ উপজেলার জন্য পৃথক ভাবে এ বরাদ্ধ দেওয়া হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরাদ্ধের মধ্যে গৌরনদী উপজেলায় সর্বোচ্চ ৩ লাখ ৫ হাজার ৭’শ এবং হিজলা উপজেলায় সর্বনি¤œ ১ লাখ ৪৮ হাজার ২’শ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল সদর উপজেলায় ২ লাখ ৪৯ হাজার ৫’শ,আগৈলঝাড়ায় ১ লাখ ৯৩ হাজার ২’শ,মুলাদীতে ২ লাখ ১৫ হাজার ৭’শ, উজিরপুরে ২ লাখ ৮৩ হাজার ২’শ বানারীপাড়ায় ১ লাখ ৯৩ হাজার ২’শ,বাকেরগঞ্জে ২ লাখ ৩৮ হাজার ২শ’ বাবুগঞ্জে ২ লাখ ৪৯ হাজার ৫’শ এবং মেহেন্দীগঞ্জে ২ লাখ ১৫ হাজার ৭’শ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলার ১০ উপজেলায় বরাদ্ধকৃত টাকার পরিমান ২২ লাখ ৯২ হাজার ১’শ টাক। চিঠিতে বলা হয়েছে স্ব সব উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত টাকা উত্তোলণ করবেন এবং কোন ভাবেই এ টাকা বীর মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার,সমাহিত এবং পরিবহন কাজ ব্যতীত অন্য কোন কাজে ব্যয় করা যাবে না।
