2:50 pm , June 9, 2021
ইমরুল কায়েস, ববি ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ শুরু হেেচ্ছ আগামী ২৪ জুন। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ^বিদ্যালয়ের হল বন্ধ থাকবে। শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ি বরিশাল বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ থেকে অনলাইনে হবে। বিশ^বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার দিনক্ষন নির্ধারণ করবে।
