দুই নারী ছিনতাইকারী আটক দুই নারী ছিনতাইকারী আটক - ajkerparibartan.com
দুই নারী ছিনতাইকারী আটক

2:35 pm , June 3, 2021

বরিশাল প্রতিনিধি ॥ নগরীর লঞ্চঘাট এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-কুমিল্লা জেলার জাহানারা বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ায় বিলকিস আক্তার (৩৫)।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নৌ-বন্দর এলাকায় ছিনতাইয়ের শিকার হয় উজিরপুর উপজেলার এক নারী। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল দশটার দিকে টহলরত পুলিশ ওই দুই নারীকে আটক করে। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। সঠিক তথ্য উদ্ঘাটন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT