৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী প্রদান ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী প্রদান - ajkerparibartan.com
৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী প্রদান

12:53 pm , June 3, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বৃহষ্পতিবার (০৩ জুন) সার্কিট হাউজের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ-সময় বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, এনডিসি মোঃ নাজমুল হুদা, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, বৃহস্পতিবার ৩৩৩ নম্বরে ফোন করা ব্যক্তিদের পাশাপাশি বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে সদর উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার কারনে তিনি আসতে পারেননি। তার পক্ষে জেলা প্রশাসক এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। উল্লেখ্য আজ ৫ শত জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। যার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাইসহ সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রী রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT