বাবুগঞ্জে দুই জুয়ারী আটক বাবুগঞ্জে দুই জুয়ারী আটক - ajkerparibartan.com
বাবুগঞ্জে দুই জুয়ারী আটক

3:14 pm , June 2, 2021

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ থানা পুলিশের ঝটিকা অভিযানে দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের মল্লিক বাড়ি উঁচা পুল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। আকটকৃতরা হলেন দক্ষিন ভুতেরদিয়া গ্রামের শাহ আলম সিকদারের ছেলে মোঃ সামছুল আলম (৩০) ও পূর্ব ভুতেরদিয়া গ্রামের লফিব বেপারীর ছেলে ভাসাই (৪৫)। বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে একদল পুলিশ কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় অন্যান্য জুয়ারীরা পালিয়ে গেছে। এ বিষয়ে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, বাবুগঞ্জ থানা থেকে জুয়ার আসর উপরে ফেলা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT