4:03 pm , May 31, 2021
বিশেষ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উপহার হিসেবে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার বিপুল সংখ্যক দুস্থ্য ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি টাকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন প্রায় শেষ পর্যায়ে। করোনা সংকটের কারনে কোন মানুষ যেন খাদ্য কষ্টে না থাকেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে সারা দেশের মত দক্ষিণাঞ্চলের অসহায় মানুষের মাঝে গত রমাজান মাস থেকেই খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। বিগত রমজানে নুডুলস, সেমাই ও চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও বিপুল সংখ্যক অসহায় মানুষের মাঝে চাল,ডাল, ভোজ্য তেল, গোল আলু, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর এসব উপহার সমগ্রী বিতরন করা হচ্ছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের ৬টি জেলার জেলা প্রশাসকগন ছাড়াও বরিশালের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল আহসান বাদল পুরো কার্যক্রমটি নিবিড় তত্ত্ব¡াবধান করছেন বলে জানা গেছে। তাকে সার্বিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দার। এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমে বরিশাল,পটুয়াখালী ও ভোলা জেলার জন্য ২০ লাখ টাকা করে এবং পিরোজপুর জেলার জন্য ১৫ লাখ টাকা বরাদ্ব করা হয়েছে। এছাড়া বরগুনা ও ঝালকাঠী জেলার অসহায় মানুষের জন্যও ১০ লাখ করে ২০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে।
