3:41 pm , May 30, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার পৃথকভাবে এ কর্মসুচী পালন করেছে মহানগরের দুই পক্ষ ও দক্ষিন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সদর রোড দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় পদ্ধতির রাজনীতি চালু করে বিরল ইতিহাস সৃষ্টি করেছিলেন। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংশ করে একদলীয় শাষণ ব্যবস্থা চালু করার কারনেই একটি অংশ তাদের অপরাজনীতির অবসান ঘটিয়েছিল। ঘোষনা ছাড়া কোন দেশে সশ্রস্ত্র যুদ্ধ হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যুদ্ধ ঘোষনা করে ছিল বলেই সকলেই সশ্রস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। এর পূর্বে আওয়ামী লীগ নেতারা কোথায় ছিলেন বলে তিনি তাদের প্রতি প্রশ্ন রাখেন। সরোয়ার আরো বলেন, ৭৪ সালে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংশ করার কারনেই এদেশে দূরভিক্ষ হয়েছিল। আবার তারা রাতের আধারে জনগণের ভোটের অধিকার কেরে নেয়ার কারনেই একদিন এদেশে আওয়ামী লীগ ঘৃনিত দলে পরিনত হবে । এ সময় সরোয়ার বলেন, আজ যারা দলের মধ্যে বিভক্তি করার চেষ্টা করে। তারা কোনদিনই সফল হবেন না। দলে বিভক্তি করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না। তেমনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের কাছ থেকে মুক্ত করা যাবে না। তাই দলে বিভক্তি নয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। আর দলের ভিতর বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সাধারন গনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেন এ্যাড সরোয়ার। সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি সৈয়দ আহসান উল কবীর হাসান, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মহিলাদল নেত্রী শামিমা আকবর,মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজামান শামীম প্রমুখ। সভায় মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল,মহিলা দল, যুব দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অপর দিকে দলীয় কার্যালয়ের নিচ তলায় জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, অধ্যক্ষ আঃ রশিদ খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, কোতয়ালী বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষক দল সভাপতি মীর মহসিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব কমিউনিটি হল রুমে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগরের সহ-সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মেবুল, যুগ্ম সম্পাদক এ্যাড. মীর জাহিদুল কবির, আনম সাইফুল আহসান আজিম, খন্দকার আমিনুল ইসলাম লিমন,মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হাসান লিমন, মাজাহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।
