3:45 pm , May 29, 2021
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে চুরির প্রস্তুতিকালে পাঁচ চোরকে আটক করেছে গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে ইউনিয়নের ডিকেবি বাজার গাজীনগর থেকে তাদের আটক করে বাকেরগঞ্জ থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৃত কুদ্দুস হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪২) ফিরোজ শেখের ছেলে রিপন শেখ (৩৮) সামছু শেখের ছেলে আহাদ শেখ (২৩) যশোরের ইশরাত বিশ্বাসের ছেলে আক্কাস বিশ্বাস ও গৌরনদী উপজেলার হাকিম ব্যাপারীর ছেলে হাফিজ ব্যাপারী (৪২)।
আটককৃতদের বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, টাওয়ারের তারসহ বিভিন্ন চুরির সাথে জড়িত এরা। গতরাতে সন্দেহ বসত গ্রামবাসী তাদের আটক করে থানায় খবর দেয়। তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
