3:44 pm , May 29, 2021
হিজলা প্রতিবেদক ॥ ঘূর্নিঝড় ইয়াস’র কবলে পড়ে মেঘনায় নিখোজ হয়ে যাওয়া এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার দুপুরে মেঘনা নদীর বাউশিয়া গ্রামের বাদুড় আড্ডার থেকে বেল্লাল হোসেন (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বেল্লাল চাঁদপুর জেলার সদর উপজেলার হানার চর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার চাঁদপুর থেকে মেঘনায় মাছ শিকারকালে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। বেল্লালের শশুর জাহাঙ্গির ভুইয়া শনিবার হিজলা নৌ পুলিশ ফাড়িঁতে তার জামাতার লাশ শনাক্ত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বেল্লালসহ আরও ৪জন মাছ ধরতে বের হয়। কিন্তু ওই দিন ধরে পড়ে ৪জন রক্ষা পেলেও বেল্লাল নিখোজ ছিল। এ ঘটনায় তারা মেঘনায় ব্যাপক প্রচারও করেছেন। তিনি ছোটবেলা থেকে বেল্লালকে লালনপালন করতেন।
হিজলা নৌ পুলিশ ফাড়িঁ ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাউশিয়া এলাকার মেঘনা নদী থেকে লাশটি উত্তোলন করেন। দুপুরের নিহতের শশুর এসে লাশ সনাত্ত করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
