বরগুনায় প্রতারণা মামলার আসামী তিন মাসেও গ্রেপ্তার হয়নি বরগুনায় প্রতারণা মামলার আসামী তিন মাসেও গ্রেপ্তার হয়নি - ajkerparibartan.com
বরগুনায় প্রতারণা মামলার আসামী তিন মাসেও গ্রেপ্তার হয়নি

1:00 am , February 27, 2020

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনার একটি প্রতারণা মামলায় আদালত থেকে গ্রেয়তারি পরোয়ানা জারির তিন মাস অতিবাহিত হলেও আসামী গ্রেফতার করা যায়নি। মামলার বিবরণে জানা গেছে, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ভূতমারা গ্রামের অনিল চন্দ্র সিকদারের নিকট থেকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইন চটকি গ্রামের মোহাম্মদ কবির খান ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ৩ লাখ ৭৫ হাজার টাকা ধার নেয়। ধারের টাকা তিন মাসের মধ্যে পরিশোধের শর্ত থাকায় টাকা নগত না দিয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেট, বরগুনা শাখার ১২-০২-২০১৯ তারিখ সম্বলিত একটি চেক প্রদান করে। পরের দিন নগদায়নের জন্যে জমা করলে ব্যাংক চেকটি ডিসঅর্নার করে। এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে প্রথমে উকিল নোটিশ করে অনিল চন্দ্র সিকদার । এর কোন জবাব না পেয়ে সে গত ১১-১২-১৯ ইং- তারিখে বরগুনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল স্যাজিষ্ট্রেট আদালতে মোহাম্মদ কবির খানের বিরুদ্ধে একটি সি.আর.৯৯/১৯ মামলা দায়ের করে। মামলায় ২১-১০-১৯ তারিখে ১৩৭ স্মারকে গ্রেফতারি পরোয়ানা জারির তিন মাস অতিবাহিত হলেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে পাথরঘাটা থানার দয়িত্বপ্রাপ্ত এসআই হারুন জানায়, কয়েকবার অভিযান চালিয়েও আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামী পলাতক, এলাকায় নেই। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT