1:00 am , February 25, 2020
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার কামিল ফিক্াহ পরিক্ষা চলাকালিন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এসব শিক্ষার্থীদের বহিস্কার করেন। জানাযায়,চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই প্রতিষ্ঠানে ২৮৭জন শিক্ষার্থী ফিকাহ বিষয়ে পরিক্ষায় অংশ গ্রহন করেন। পরিক্ষা চলাকালিন সময়ে নকল বহন এবং নকল করার অপরাধে এসব শিক্ষার্থীদের বহিস্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন এতথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিক্ষার কেন্দ্রে নকল করার দায়ে এসব শিক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে।
