1:00 am , February 24, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন ডাঃ অসীত ভূষন দাস। তিনি একই প্রতিষ্ঠানে গ্যাষ্ট্রোএন্টারলজি বিভাগের অধ্যাপক ছিলেন। গতকাল রোববার তাকে অধ্যক্ষ পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ প্রজ্ঞাপন জারী করে। এই বিভাগের পার-১ এর উপ সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ডাঃ অসীত ভূষন দাসকে অধ্যক্ষ ও অধ্যাপক গ্যাষ্ট্রোএন্টারলজী পদে পদায়ন করা হয়। দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডাঃ অসীত ভূষন দাস বলেন, এ দায়িত্ব পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। অধ্যক্ষ হিসাবে একটি মেডিকেল কলেজের দায়িত্ব পালন করা অনেক কঠিন ও গুরুত্বপূর্ন। আগামী দু এক দিনের মধ্যে দায়িত্বভার গ্রহন করবেন বলে জানান তিনি। উল্লেখ্য এর আগে শেবামেক এর অধ্যক্ষ ছিলেন ডাঃ সৈয়দ মাকসুমুল হক। এ মাসের শুরুর দিকে অবসরে যান তিনি।
