এসএসসি পরীক্ষার্থী ধর্ষনের অভিযোগে মামলা এসএসসি পরীক্ষার্থী ধর্ষনের অভিযোগে মামলা - ajkerparibartan.com
এসএসসি পরীক্ষার্থী ধর্ষনের অভিযোগে মামলা

1:00 am , February 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ এনে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত হিরন খান বাকেরগঞ্জ চরামদ্দি গ্রামের খান বাড়ির বাসিন্দা আশ্রাব খানের ছেলে। মামলা সুত্রে জানাগেছে, ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেয় হিরন। হিরন বিবাহিত হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় সে। এর জের ধরে গত বছরের ১৫ মার্চ সন্ধ্যায় কেউ না থাকার সুযোগে বাসায় এসে ভয় দেখিয়ে ধর্ষন করে। এ ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT