পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ অব্যাহত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ অব্যাহত - ajkerparibartan.com
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ অব্যাহত

1:00 am , February 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে দ্বিতীয় দিনের মত নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিএম কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে কলেজের মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের পুনরায় আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাছাড়া মুজিব বর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT