চরফ্যাসনে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণ চেষ্টার মামলা চরফ্যাসনে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণ চেষ্টার মামলা - ajkerparibartan.com
চরফ্যাসনে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণ চেষ্টার মামলা

1:00 am , February 17, 2020

 

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ॥ চরফ্যাসন হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামের শ্বশুড় আবুল হাসেম মাঝিকে (৫৫) আসামী করে ধর্ষণ চেষ্টার অপারাধে মামলা দায়ের করেছেন এক সন্তানের জননী পুত্রবধু। শনিবার রাতে শশীভূষণ থানায় ভুক্তভোগী পুত্রবধূ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার রাতে চর ফকিরা গ্রামে ভুক্তভোগী গৃহবধূর বসতঘরের নিজ শয্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে লম্পট শ্বশুড় পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী অভিযোগ জানান, ঘটনার ৭দিন আগে পেশায় জেলে স্বামী নদীতে মাছধরতে গেছেন এবং ৪দিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন শাশুড়ি। ঘটনার রাতে এক মাসের একমাত্র সন্তানসহ ভুক্তভোগী এবং লম্পট শ্বশুড় ঘরে ছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে লম্পট শ্বশুড় হাসেম মাঝি তার বিছানায় আসেন এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ডাক চিৎকারে দেবর-বাসুরসহ প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ভুক্তভোগী আরো অভিযোগ করেন, ৭ মাস আগেও একই ভাবে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়া হয়েছিল। বিষয়টি ভুক্তভোগী তার স্বামী ও শ্বাশুড়িকে জানিয়েছিলেন। কিন্ত সামাজিক সম্মানের ভয়ে কেউ মামলা মোকদ্দমার মতো কঠিন পথে যাননি। স্থানীয়রা জানান, হাসেম মাঝি নারীলোভী এবং এলাকায় তার একাধিক অপকর্মের নজির আছে। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, আসামী হাসেম মাঝিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT