শেবাচিম হাসপাতালে নিয়োগ হচ্ছে মানসিক বিভাগের চিকিৎসক শেবাচিম হাসপাতালে নিয়োগ হচ্ছে মানসিক বিভাগের চিকিৎসক - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে নিয়োগ হচ্ছে মানসিক বিভাগের চিকিৎসক

1:00 am , February 15, 2020

 

হেলাল উদ্দিন ॥ খুব শীঘ্রই সচল হচ্ছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগ। নিয়োগ দেয়া হচ্ছে এ বিভাগের বিভিন্ন পদের একাধিক চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে মিলেছে এই আশ^াস। ফলে হাসপাতালের আন্ত ও বহিঃ বিভাগ চালুর পাশিাপশি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠদান গ্রহনের অনিশ্চয়তার বিষয়টিও কেটে যাবে। দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার মাধ্যমে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ হাবিবু রহমান খানকে অবহিত করা হয়। তিনি খুব দ্রুত চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, একটি বিশেষায়িত হাসপাতাল ও কলেজে এ অবস্থা হওয়া দুঃখজনক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়ত হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি প্রেরন করেছে। কিন্তু এখানেই দায়িত্ব শেষ নয়। বিষয়টি মন্ত্রনালয়কে নিশ্চিতভাবে অবহিত করতে হবে। সেক্ষেত্রে হাসপাতাল কর্র্তপক্ষ ব্যর্থতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তথ্য মতে গত ২০/২৫ বছর ধরে একমাত্র চিকিৎসক হিসাকে একাধারে হাসপাতালের আন্ত ও বহি বিভাগে রোগী দেখা এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠদান করেন ডাঃ তপন কুমার সাহা। কিন্তু গত মাসে তিনিও অবসরে যান। তাই স্বাভাবিক কারনেই বন্ধ হয়ে পড়ে শেবাচিম হাসপাতালের মানসিক বিভাগ ও বহিঃবিভাগে রোগী দেখা কার্যক্রম। একই কারনে বন্ধ হয়েছে শেবামেক এর শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT