1:00 am , February 13, 2020
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বাংলাদেশ দলিল লেখক সমিতির ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে সংগঠনের ঝালকাঠি জেলা শাখার কার্যালয়ে মোঃ মঞ্জুর মোর্শেদ সরোয়ার আকনকে সভাপতি ও মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার ঝালকাঠির একজন বিশিষ্ট্য ঠিকাদার ও সমাজ সেবক।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার।
