1:00 am , February 12, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বরিশাল সার্কিট হাউজে মুজিব বর্ষ উপলক্ষে এ পরিচিতিকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় এ্যাড. মোঃ আফজালুল করিম এবং এ্যাড. কাউয়ুম খান প্যানেলের ১১ টি পদের সবাইকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়। পরিষদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আঞ্জুমানারা বেগমসহ বরিশাল আদালতের জিপি পিপি ও অন্যান্য সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।
