করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার - ajkerparibartan.com
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার

1:00 am , February 5, 2020

নিজস্ব প্রতিবেদক॥ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের ৪০১ নাম্বার কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের বরিশাল জেলা শাখার উদ্যোগে উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক এই সেমিনারের বক্তব্য রাখেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ এর মাইক্রোবায়োলজি ভিাগ এর প্রধান অধ্যাপক রাফি উদ্দীন আহমেদ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবীব রুমন এবং বিজ্ঞানআন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী। সেমিনারে চীনের উহান প্রদেশ থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়া ভাইরাস করোনা বর্তমানে সমগ্র বিশ্বজুরে আতংকের বিষয় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলেঅচনা করা হয়। এসময় ভৌগলীক অবস্থানের কারনে বাংলাদেশ চীনের নিকটবর্তী হওয়ায় ঝুঁকির বিষয় নিয়ে আলাপ করা হয়। করোনা ভাইরাস আসলে কি ? কীভাবে ছড়ায় ? এর লক্ষন ও প্রতিকারই বা কি ? এ সকল বিষয় সচেতনতা বৃদ্ধির বিষয়ে সেমিনারে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT