কাঠালিয়ায় চাচার পিটুনিতে ভাতিজী নিহত কাঠালিয়ায় চাচার পিটুনিতে ভাতিজী নিহত - ajkerparibartan.com
কাঠালিয়ায় চাচার পিটুনিতে ভাতিজী নিহত

2:37 pm , February 2, 2020

 

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে চাচার লাঠির আঘাতে ৩ মাস বয়সী ভাতিজী নিহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিশু কন্যার বাবা-মা ও মামা আহত হয়েছে। তারা আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। নিহত শিশু কন্যা হলো- জান্নাতি। আহত হয় বাবা আবুল কালাম সিকদার, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন।
নিহত জান্নাতির পিতা আবুল কালাম সিকদারের অভিযোগ, একই বাড়ির পৈত্রিক জমিজমা নিয়ে সকালে আফজাল হোসেনসহ তার দলবলের সাথে কালাম সিকদারের মধ্যে সংঘর্ষ শুরু হলে জান্নাতির মা তানিয়া স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছার মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স’র চিকিসক ডা. মো. কামরুজ্জামান বলেন, জান্নাতিকে মৃত অবস্থায় হাপাতালে নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে। তাকে বরিশাল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT