3:13 pm , February 1, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব বিদেশী কোম্পানীকে দেয়ার প্রতিবাদে এবং দেশীয় কোম্পানী দিয়ে গ্যাস উত্তোলন করে কারখানাসহ ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। বরিশাল জেলা বাসদের উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে ফকির বাড়ি সড়ক থেকে বাসদের বিক্ষোভ মিছিল অশ্বিনী কুমার হলের সামনে পৌছে। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্রফ্রন্ট নেতা সায়েমা শাম্মি সূচনা, শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক ও বাবুল তালুকদার সহ অন্যান্যরা। বক্তারা ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব বিদেশী কোম্পানীকে দেয়ার প্রতিবাদ জানান এবং একই সঙ্গে দেশীয় কোম্পানী দিয়ে গ্যাস উত্তোলন করে কারখানাসহ ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী করেন।
