চাকুরীতে যোগদান করবে সিভিল সার্জন অফিসের ৩২ কর্মচারী চাকুরীতে যোগদান করবে সিভিল সার্জন অফিসের ৩২ কর্মচারী - ajkerparibartan.com
চাকুরীতে যোগদান করবে সিভিল সার্জন অফিসের ৩২ কর্মচারী

2:00 am , February 1, 2020

 

হেলাল উদ্দিন ॥ আইনগত জটিলতা কাটিয়ে দীর্ঘ ৮ বছর পর চাকুরীতে যোগদান করতে যাচ্ছেন বরিশাল সিভিল সার্জন অফিসের অধীন ৩২ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী। সুপ্রীম কোর্টের রায় বিশ্লেষন পূর্বক এসব কর্মচারীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রশাসন অধিশাখা ১ এর সিনিয়র সহকারী সচিব শাহাদাত হোসেন কবির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে উল্লেখ করা হয়েছে ১৪ জানুয়ারী স্বাস্থ্য মন্ত্রীর সভাপতিত্বে এক সভায় চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সর্বশেষ রায় অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন স্বাস্থ্য মন্ত্রী। বরিশাল সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ২০১২ সালে বরিশালসহ দেশের ৯ জেলায় স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন কার্য্যালয়ের মাধ্যমে বিভিন্ন পদে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগে বরিশাল জেলায় ৭৯ টি পদ ছিলো। ওই বছরই নিয়োগ কার্যক্রমের লিখিত ও মৌখিক পরিক্ষা সম্পন্ন হয় প্রার্থীদের। এর পরই নিয়োগের বৈধতা চ্যালেন্স করে এক প্রার্থীর পক্ষে মামলা করা হয়। আদালত মামলা আমলে নিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিতদেশ দেয়। ফলে আটকে যায় নিয়োগ কার্যক্রম। সর্বশেষ গত বছর আদালত শুধু মাত্র তৃতীয় শ্রেনীর কর্মচারীদের নিয়োগ দানের অনুমতি দিলে ৪৭ জন বরিশাল সিভিল সার্জনের কাছে যোগদান করে। কিন্তু চতুর্থ শ্রেনীর বিষয়ে আদালত কোন রায় না দেয়ায় থেমে থাকে জেলার ৩২ কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি সুপ্রীম কোর্ট চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের জন্য চূড়ান্ত রায় প্রদান করে। এ বিষয়ে বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন এ ধরনের কোন চিঠি এখনো আমাদের হাতে এসে পৌছায়নি। চিঠি পেলে মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT