2:00 am , January 31, 2020
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন-শশীভূষণ সড়কের পানিরকল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে কাইয়ুম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এওয়াজপুর ইউনিয়নের পানির কল নামক এলকায় এদূর্ঘটনা ঘটে। নিহত যুবক রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক কাইয়ুম মোটরসাইকেল যোগে চরফ্যাসন সদর থেকে শশীভূষণ আসছিলেন। পানিরকল মোড়ে তার মোটরসাইকেলটি রাস্তার বাঁকে বৈদ্যুতিক খুঁটির উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চালক কাইউম। শশীভূষণ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
